Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৪:৩৬ | আপডেট: ১ জুলাই ২০২৬ ০০:০৪

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ইনুকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই রায় দেন।

এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।

বিজ্ঞাপন

রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে গত বছরের ৩০ নভেম্বর এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম সাক্ষ্য গ্রহণ হয় ১ ডিসেম্বর। এরপর গত ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হলে ছয়জন নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর