Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিস্ফোরক মামলায় সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৬:৩৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৮:৫৫

আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। তিনি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।

সোমবার (১৩ জুলাই) ঢাকার মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৪ আগস্ট রাজধানীর গুলশানের নতুন বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই ঘটনায় বাদী মো. তৌহিদ মিয়া আহত হন।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে সেলিম প্রধানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। যেহেতু তিনি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন, তাই আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আন্দোলনের সময় গুলশান, নতুন বাজার ও বাড্ডা এলাকায় সংঘটিত সহিংস কর্মকাণ্ডে সেলিম প্রধান জড়িত ছিলেন। এছাড়া আন্দোলন দমনে বিভিন্নভাবে সহযোগিতা করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর