Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল অলংকার বসিয়ে ডায়মন্ড চুরি, দুই নারী ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
১৩ জুলাই ২০২৬ ১৯:০০ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৯:০১

ডায়মন্ড চুরিতে অভিযুক্ত  দুই নারী। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা ডায়মন্ড ও সোনার নেকলেস চুরি ও আত্মসাতের মামলায় গ্রেফতার দুই নারীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- মুনমুন আচার্য ওরফে প্রিয়া (৩০) এবং মোসাম্মৎ রিফা তামান্না (২৩)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াসির আরাফাত তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুলাই এনজে ডায়মন্ডসের পক্ষে মো. খায়েজ আহাম্মদ বনানী থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মচারী মুনমুন আচার্য ও রিফা তামান্না অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহযোগিতায় কর্মরত অবস্থায় ২০২৪ সালের ২৭ এপ্রিল থেকে ২০২৬ সালের ৮ জুলাই পর্যন্ত পরিকল্পিতভাবে প্রকৃত ডায়মন্ডের অলংকারের পরিবর্তে রেপ্লিকা (নকল) অলংকার প্রতিস্থাপন করে ধাপে ধাপে মূল্যবান গয়না চুরি ও আত্মসাৎ করেন।

বিজ্ঞাপন

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে একাধিক আসল ডায়মন্ডের অলংকার সরাসরি চুরির অভিযোগও রয়েছে। চুরি হওয়া গয়নার মধ্যে ডায়মন্ড ও সোনার সমন্বয়ে তৈরি ৪টি নেকলেস রয়েছে, যার ওজন যথাক্রমে ২৬.১১ গ্রাম, ৫০.৪১ গ্রাম, ১৯.৮৪ গ্রাম এবং ৩১.৪৩ গ্রাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর