Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৫:২০ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৮:১৩

বাংলাদেশ হাইকোর্ট

ঢাকা: ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি পৃথক আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

রিটে বলা হয়েছে, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এর অপব্যবহার করে পুরুষদের হয়রানির সুযোগ কমবে।

এতে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

এ ছাড়া, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ারও আবেদন করা হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর