Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১১:৪৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:৩৯

সারোয়ার আলমগীর।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে করা আপিলের রায় আগামী বুধবার (২৯ জুলাই) ঘোষণা করবেন আপিল বিভাগ। ওই রায়ের মাধ্যমে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বিষয়টির ওপর পুনরায় শুনানি শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবারই এ বিষয়ে রায় দেওয়ার কথা থাকলেও তা ঘোষণা করা হয়নি। শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

আপিল আবেদনে নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চান।

সোমবার (২৭ জুলাই) শুনানি শেষে আপিল বিভাগ প্রথমে মঙ্গলবার রায়ের দিন ধার্য করলেও, মঙ্গলবার পুনরায় শুনানি নিয়ে বুধবার রায় ঘোষণার সিদ্ধান্ত দেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে, মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর