Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের মিরপুরের ফ্ল্যাটে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৬:৪৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

ঢাকা: ‎আদালতের আদেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্ল্যাটে মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎বুধবার (২৯ জুলাই) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত তার ওই বাসায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

‎দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএস-এর বাসায় ইনভেন্টরি বা মালামালের তালিকা তৈরির অভিযান পরিচালনা করছে।

‎এর আগে, গত ২০ জুলাই নারায়ণগঞ্জে জিয়াউলের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ডুপ্লেক্স ফ্ল্যাটেও অভিযান চালায় দুদক। সে সময় ওই ফ্ল্যাট থেকে সাদা সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, অলংকার, শোপিস ও ব্যবহার্য সামগ্রীসহ বিপুল পরিমাণ সম্পদ উদ্ধারের কথা জানায় সংস্থাটি।

‎উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা করে দুদক। এর ধারাবাহিকতায় গত বছরের ২৪ এপ্রিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এই সাবেক মহাপরিচালকের ১৮ কোটি টাকার জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক এবং নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক। পরবর্তীতে গত ২৭ জানুয়ারি তার ক্রোককৃত এসব স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা ও তদারকির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে তত্ত্বাবধায়ক (রিসিভার) হিসেবে নিয়োগ দেয় আদালত।

‎উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর চাকরি থেকে বরখাস্ত হওয়া এই সাবেক সেনা কর্মকর্তাকে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর