Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৩:৫০ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৫:৫১

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

ঢাকা: সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সরকার যে আস্থা ও দায়িত্বের সঙ্গে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে।’ রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় শেষে অ্যাটর্নি জেনারেল নবনিযুক্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়। একই প্রজ্ঞাপনে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর