Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েলের সংঘাত / পাকিস্তান-তুরস্ক হয়ে বাংলাদেশিদের ফেরানো হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ০৯:৪১ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৫০

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ইরান-ইসরায়েলের সংঘাতের কারনে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের পাকিস্তান-তুরস্ক হয়ে ফেরাতে সরকার কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথমে তেহরানে আটকে পড়া বাংলাদেশিদের স্থলপথে ইরান–পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে। তারপর তাদের পাকিস্তান থেকে আকাশপথে দুবাই হয়ে ফেরানো হতে পারে বাংলাদেশে। কারণ সেখানে অবস্থানরতরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, আরও একটি বিকল্প পথও বিবেচনা করা হচ্ছে। সেটা হলো ইরান থেকে তুরস্ক হয়ে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ।

ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর জন্য তুরস্ক ও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চলছে। ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। ইতোমধ্যেই ১০০ জন বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তেহরান থেকে প্রথমে তাদের নিরাপদ স্থানে নেয়া হবে। পরে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে। ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে। এদিকে ইসরায়েলে ইরানের পালটা হামলায়ও হতাহতের ঘটনা ঘটছে।

সারাবাংলা/একে/এমপি