Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৩:৩৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:৫৬

ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। ছবি: সারাবাংলা

ঢাকা: ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ আরও বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে ঐকমত্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের প্রত্যাশা, শহিদ আবু সাঈদ দিবসে জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দল।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকে অংশ নিয়েছেন ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

আজকের বৈঠকে আলোচনার বিষয় হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে।

সারাবাংলা/এফএন/এমপি