Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘণ্টাব্যাপী অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৪:০১ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৪:৩৮

শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা শফিকুল আবরার। পরে দাবি মেনে নিয়ে মাইলস্টোন ছাড়েন দুই উপদেষ্টা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

  • নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,
  • আহতদের নির্ভুল তালিকা,
  • শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,
  • ক্ষতিপূরণ প্রদান,
  • ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,
  • প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

অন্যদিকে, আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছুঁড়ে মারেন।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এদিন সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো