Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮

শেখ আব্দুর রশীদ।

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরইমধ্যে তিনি পদত্যাগও করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেন রাষ্ট্রপতি।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ রশীদ সিনিয়র সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৮ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বছরের ১৪ অক্টোবর থেকে ২ বছরের জন্য বাংলাদেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর