Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুধবার সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫

ঢাকা: ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাঁদ দেখার সংবাদ জানাবেন যেভাবে
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া সরাসরি নিচের টেলিফোন নম্বরগুলোতেও যোগাযোগ করা যাবে: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭

বিজ্ঞাপন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ
বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। তবে বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে রোজা শুরু হবে।

উল্লেখ্য, প্রতিবছরই মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর