Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩

হেঁটে ওসমানী মিলনায়তনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে যান।

এ সময় তার পেছনে ধীর গতিতে চলে গাড়িবহর। কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার না করে হেঁটেই যান।

তবে সার্বক্ষণিক নিরাপত্তায় তার আশপাশে ছিলেন এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে, সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে উপস্থিত হয়ে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে যান।

বিজ্ঞাপন

সেখানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পর দুপুর ২টায় তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো