Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পল কাপুরের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৭:২০ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২০:৩৩

শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৫১ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন মার্কিন এ কর্মকর্তা। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসেন পল কাপুর। সংশ্লিষ্টরা বলছেন, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়টিকেও অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

সফরের শেষ দিনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের।

এ ছাড়া সফরকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর