Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিটিটিসি’র প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২১:২৯ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:১৪

ঢাকা: বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, সন্ত্রাসবাদ দমন এবং ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ, লিগ্যাল অ্যাটাশে, এফবিআই/লিগ্যাট যুক্তরাষ্ট্র দূতাবাস, নয়াদিল্লি, ভারত (বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের জন্য দায়িত্বপ্রাপ্ত) ।

বিজ্ঞাপন

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই