Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৫:২২ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:৪২

গাছের চারা রোপণ করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে একটি আম গাছের চারা রোপণ করেছেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আম গাছের চারা রোপণ করেন।

শনিবার (১৪ মার্চ) বৃক্ষরোপণ শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আম গাছের চারা রোপণ করছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর