Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার সম্পন্ন, চলছে লাইন স্থাপনের কাজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১২:১৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৪:১৮

ঢাকা: বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির উদ্ধার সম্পন্ন হয়েছে। এখন লাইন স্থাপনের কাজ চলছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার মধ্যেই এ রুটে ট্রেন চলাচল শুরুর আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়াও ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। অন্যদিকে উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে তারা হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে।

এর আগে, বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ-শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। এতে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমে প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো