Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিন সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ২৩:৫৯ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ১১:০২

ঢাকা: আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২০ মার্চ) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এই বৃষ্টিপাতের প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরদিন রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় ঈদগাহে নামাজ আদায় ও ঈদ উদযাপনে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর