Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবারের ঈদটি ছিল অন্যতম সেরা ঈদ: ইসি আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১২:১৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:০৭

নির্বাচন কমিশনে ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটির পর আজ আবার মুখরিত হয়ে উঠেছে নির্বাচন কমিশন। দীর্ঘ বিরতির শেষে আবারও কর্মমুখর হয়ে উঠেছে আগারগাঁওয়ে অবস্থিত এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
‎
‎মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ঈদের ছুটি নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

উৎসবের আমেজ ও পরিবেশের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। কেননা জাতিকে এতো সুন্দর নির্বাচন উপহার দেবার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল আত্মতৃপ্তির।
‎
‎এ সময় প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত না থাকলেও অন্যান্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ, নির্বাচন কমিশনার ব্রিগে. জে. অব. আবুল ফজল মো. সানাউল্লাহ, সিনিয়র সচিব আখতার আহমেদ।

এ ছাড়াও কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মিলিত হন। এ সময় উৎসবের আমেজে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারা। ঈদের ছুটির পর পুরনো সহকর্মীদের সাথে দেখা করে সবার মুখেই ছিল আনন্দের ছাপ। একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানানো এবং কুশল বিনিময় করার মধ্য দিয়ে এই আনন্দঘন মুহূর্ত উদযাপিত হয়।
‎
‎এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে নতুন উদ্যমে ও উদ্দীপনার সঙ্গে কাজের প্রতি মনোযোগ দিতে অনুপ্রেরণা যোগায় এই ধরনের অনুষ্ঠান।
‎
‎এদিকে, শুভোচ্ছা বিনিময় পর্ব শেষে সারাবাংলাকে নির্বাচন কমিশনার ব্রিগে. জে. সানাউল্লাহ জানান, কমিশন ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন শিগগিরই।

এ সময় কমিশার আব্দুর রহমানেল মাসউদ জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নেতৃবৃন্দের সঙ্গেও আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
‎

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো