Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২০:১৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২১:৩৮

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: গণবিরোধী বিল পাসের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গণবিরোধী বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য… বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর