Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

স্টাফ করেসপন্ডেট
১২ এপ্রিল ২০২৬ ১৯:২৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২০:২১

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, লিভারজনিত জটিলতায় ১১ এপ্রিল তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেইখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাহবুব শফিক আরও জানান, তার বাবার জানাজার সময়সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর