Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৬:১৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:১৫

ঢাকা: বগুড়ার গাবতলীতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য ও এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পটি মূলত নিম্নআয়ের এবং অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে গৃহীত হয়েছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত প্রতিটি পরিবারকে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই অর্থ সরাসরি সুবিধাভোগীর নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, এই নিয়মিত মাসিক সহায়তা প্রান্তিক পর্যায়ের পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা, সন্তানদের শিক্ষা ব্যয় এবং জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

বগুড়াসহ দেশের কয়েকটি নির্বাচিত অঞ্চলে মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাই এবং প্রকৃত সুবিধাভোগী নির্বাচন সম্পন্ন করার পর এই পাইলট প্রকল্প শুরু করা হলো। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে গাবতলীসহ পার্শ্ববর্তী ইউনিয়ন ও উপজেলাগুলোর সাধারণ মানুষের বিপুল সমাগম ঘটে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে পুরো অনুষ্ঠান এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো