Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১১:৩৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০৬

পবিত্র হজ। ফাইল ছবি

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী।

শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ বুলেটিন।

এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। দুইজনই মক্কায় মারা যান।

হজ বুলেটিনের তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।

ফ্লাইট পরিচালনায় ছিল তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

বিজ্ঞাপন

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর