Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৮:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২০:৪৬

ঝোড়ো হাওয়া। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতর থেকে জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, অথবা তার চেয়েও অধিক বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, এই ঝড়ের সময় বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আকাশ মেঘলা হওয়া বা ঝড়ের লক্ষণ দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর