Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১১:০৫ | আপডেট: ৬ মে ২০২৬ ১৪:১২

ঢাকা: দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝোড়ো বাতাসের কারণে নদীবন্দরগুলোতে নৌ চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে পারে বিধায় এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর