Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ১৬ মে ২০২৬ ২১:২৪

ঢাকা: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ২ জন শিশু মারা গেছে। ওই দুই শিশুই সিলেটের। এসময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫২ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪৫৩ জন।

বিজ্ঞাপন

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৭২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৫২৪ শিশু। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬৪৫ শিশু।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর