Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১১:৪৪ | আপডেট: ১৯ মে ২০২৬ ১২:৪৮

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আজ রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই সময়ে বনগ্রাম ফিডারের আওতাধীন মোহনপুর আইসোলেটর থেকে শেষ প্রান্ত পর্যন্ত কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকায় গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না। ঈদ সামনে রেখে গ্রাহকদের নিরাপদ সেবা দিতেই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে নেসকো জানিয়েছে।

বিজ্ঞাপন

সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো