Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ১১ জুন ২০২৬ ২১:৫৩

ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বিমান, রেল, সড়ক ও সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের সংশোধিত বাজেটের (৪৮ হাজার ২৯২ কোটি টাকা) চেয়ে বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবিত বরাদ্দে দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিকায়ন ও সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মহাসড়ক উন্নয়ন, এক্সপ্রেসওয়ে ও করিডোর সম্প্রসারণ, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

রেল খাতে সব জেলাকে নেটওয়ার্কে আনা, আধুনিক কোচ ও লোকোমোটিভ সংযোজন, ডাবল লাইন ও উন্নত সিগন্যালিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। নৌপথে ড্রেজিং, বন্দর আধুনিকায়ন এবং নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল খাতে বিমানবন্দর উন্নয়ন, নতুন উড়োজাহাজ সংযোজন, তৃতীয় টার্মিনাল চালু এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর