Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ: সেতুমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৮:০৫ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:২২

সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে বর্তমানে বিআরটিএ কর্তৃক নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সপ্তম দিনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩ টায় সংসদের অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চান দেশের বর্তমান নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো সুযোগ রয়েছে কি না। এই প্রশ্নের জবাবে মন্ত্রী বিআরটিএ-এর ইনফরমেশন সিস্টেমের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, যেসব মোটরসাইকেল মালিক এখনও বিআরটিএ থেকে নিবন্ধন নেননি, তারা যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করেন, তবে বিআরটিএ সেগুলোকে বৈধতা দিতে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর