Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১১:৪৪ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৪:৪১

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম এবং রাষ্ট্রদূত মি. সাইদা শিনীচি।

ঢাকা: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনীচির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনীচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ও ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়।

উভয় পক্ষ দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে একমত পোষণ করেন। এছাড়া, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে বলেও জানিয়েছে আইএসপিআর।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর