Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবেশ রক্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২০:৪০ | আপডেট: ২৯ জুন ২০২৬ ২২:৩৫

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা: পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থী জীবনে অন্তত একটি গাছের মালিক হলে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৯ আসনের মানিকনগর মডেল হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের কর্মসূচির উদ্দেশ্য সারা দেশের প্রতিটি স্কুলের শিক্ষার্থীর মধ্যে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের পরিচর্যার মানসিকতা গড়ে তোলা। প্রতিটি শিক্ষার্থী যেন তার বাসার ছাদে, বাড়ির আঙিনায়, স্কুলে, দাদা-নানার বাড়িতে, রাস্তায় কিংবা মাঠে একটি গাছ লাগিয়ে সেটি সংরক্ষণ করে এবং জীবনে অন্তত একটি বৃক্ষের মালিক হয়।

বিজ্ঞাপন

হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রকৃতি সংরক্ষণ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ। সরকারের উদ্যোগে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ এবং সবুজ বাংলাদেশ গড়ার সংস্কৃতি গড়ে তোলা। আজকের একটি চারা আগামী দিনের বিশুদ্ধ বাতাস, পরিবেশগত ভারসাম্য ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার পরিচর্যা নিশ্চিত করাও সবার দায়িত্ব। তিনি সবাইকে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করেন, তাহলে পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আরও সক্ষম হবে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর