Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৯:৪৬ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২৩:৩১

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফাইল ছবি

ঢাকা: ‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে’— এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ ছাড়া মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে সরকারের নজর রয়েছে বলেও জানান তিনি।

রোববার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কি না-জান‌তে চান এক সাংবা‌দিক। জবা‌বে খ‌লিলুর রহমান ব‌লেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন’—এই খবরটি কোনো প্রাতিষ্ঠানিক বা মূলধারার সংবাদমাধ্যম নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে প্রকাশ করেনি। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমার কেন্দ্রিক কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর