Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২১:০৮ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২১:১২

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: ১৭২ জন সিনিয়র সহকারী সচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে পদোন্নতিসংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

আদেশে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর/কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিজ্ঞাপন

সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে ই-মেইল ঠিকানায় দাখিল করতে পারবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পূর্ণ তালিকা ও বর্তমান কর্মস্থল

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর