Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে প্রত্যাখ্যান হতে পারে মার্কিন ভিসা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৯:৫৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২০:৫৪

মার্কিন ভিসা। ফাইল ছবি

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফরমে সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় তারা।

দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস আরও জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই তাতে সই করে জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর