Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটার তালিকায় ভুল সংশোধনের সুযোগ

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২১:৪৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২২:৪৫

ঢাকা: ‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ আগস্ট নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে, যেখানে নতুন ভোটারদের তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

‎নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেন, তবে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ৯ আগস্ট প্রকাশিত খসড়া তালিকাটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। তালিকায় কারো নাম বাদ পড়লে বা তথ্যে কোনো ভুল থাকলে আগামী ২৪ আগস্টের মধ্যে তা সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

‎‎এদিকে জানা গেছে, অক্টোবর মাসকে লক্ষ্য রেখেই স্থানীয় সরকার নির্বাচনের সব পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। মূলত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমেই এই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে।

‎সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর