Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ০৮:৪৪ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১২:৩৭

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

ঢাকা: নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২৩ জুলাই পর্যন্ত দায়িত্বে থাকবেন। ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

নৌবাহিনী কর্মকর্তা মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচে (৮৭এ) জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই তিনি প্রথম স্থান অর্জন করেন।

বিজ্ঞাপন

মিসবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর