Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচক পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১২:০৭

ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৭ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।

এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬১ লাখ টাকা।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর