Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৫:১৬ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৫:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. আব্দুল জলিল মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে উল্লেখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং সাময়িকভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এজিএম নিয়োগে দিচ্ছে রূপায়ন গ্রুপ
৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০

আরো

সম্পর্কিত খবর