Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসির জরুরি সভা বুধবার

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৮:২৪ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৯:৩৪

‎ঢাকা: ‎প্রবাসী ভোটব্যবস্থা নিশ্চিত করতে চলমান ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনায় নির্বাচন কমিশন (ইসি) এক উচ্চপর্যায়ের সভার আহ্বান করেছে।

‎বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় নির্বাচন ভবনের ৫২০ নম্বর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মঙ্গলবার (২১ জুলাই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন সই করা এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে ইসি। এ ব্যবস্থার আওতায় প্রবাসীরা আইটি-সহায়ক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান। এতে সর্বমোট ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী নিবন্ধিত হন, যার মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট এসে পৌঁছায়, যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর