Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৪:৫০

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা: দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন।

বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব প্রশংসাসূচক কথা বলেন। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রফতানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এরই প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসার পাশাপাশি এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে বলেও জানান উপ-প্রেস সচিব।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর