ঢাকা: বাংলাদেশের ৫৬ জন শীর্ষ আইনজীবীর তালিকা প্রকাশ করেছে হংকংভিত্তিক এশিয়া বিজনেস ল’ জার্নাল। স্বাধীন গবেষণা, আইনজীবী, ল’ ফার্ম এবং ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেশের খ্যাতনামা আইনজীবীদের মধ্যে রয়েছেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার ফিদা এম. কামাল, ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন এবং ড. শাহদীন মালিক।
এ ছাড়া তালিকায় স্থান পেয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির, ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা রহমান, ড. শরীফ ভুঁইয়া, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার আশরাফুল হাদী, ব্যারিস্টার এইচ. এম. সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার সজীব মাহমুদ আলম, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার, ব্যারিস্টার সামির সাত্তার, ব্যারিস্টার আনাম হোসাইন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ওমর এইচ. খান, ব্যারিস্টার ইউসুফ আলী, ব্যারিস্টার মারগুব কবির, ব্যারিস্টার সোহান খান, ব্যারিস্টার খান খালিদ আদনান, ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার সাজেদ সামী আহমেদ, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, ব্যারিস্টার এ. এস. এ. বারী, এন. এম. ইফতেখারুল আলম ভুঁইয়া, মামুন চৌধুরী, ব্যারিস্টার নাসির-উদ দৌলা, সামস-উদ দৌলা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এম. আর. আলভী হাকিম, ব্যারিস্টার মাসুদ খান, মাইদুল হক খান, ওয়াহিদ সাদিক খান, ব্যারিস্টার রাকিব খোন্দকার, আমিনা খাতুন, সাহওয়ার নিজাম, ব্যারিস্টার শাওন এস. নোবেল, ব্যারিস্টার আলামিন রহমান, ফেরদৌস রহমান, মোহাম্মদ ফারুক রহমান, ব্যারিস্টার এ. এস. এম. সাকিব শিকদার এবং এম. আর উদ্দিনসহ আরও অনেকে।
তালিকায় অন্তর্ভুক্ত কয়েকজন আইনজীবী জানিয়েছেন, এশিয়া বিজনেস ল’ জার্নালের এই র্যাংকিং স্বাধীন গবেষণা এবং সংশ্লিষ্ট আইনজীবী, ল’ ফার্ম ও ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য, এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আইনজীবী ও আইন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য উপস্থাপনকারী এটি একটি স্বীকৃত আঞ্চলিক প্ল্যাটফর্ম।
তবে তারা উল্লেখ করেন, এই তালিকার বাইরে বাংলাদেশে আরও অনেক দক্ষ ও স্বনামধন্য আইনজীবী রয়েছেন, যাদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ।