ঢাকা: সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের ৫০ জন কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।
বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এই কর্মকর্তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে এসিল্যান্ড পদে পদায়ন পাবেন।
এসিল্যান্ড হচ্ছেন যে ৫০ কর্মকর্তা