Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বিষয়ে মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৮:২৪

ব্রিফিংয়ে আসিফ মাহমুদ।

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে নিজেদের বিশ্লেষণ ও মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের পরিদর্শন শেষে আয়োজিত এক বিফ্রিংয়ে আসিফ এ কথা জানান।

আসিফ মাহমুদ জানান, চুক্তিটি হওয়ার আগে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। এত বড় একটি জাতীয় সিদ্ধান্তের আগে তাদের দলের মতো গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল বলে তারা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, তিনি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করার প্রায় দুই মাস পর চুক্তিটি সম্পন্ন হওয়ায় সরকারের ভেতর থেকে এ বিষয়ে জানার সুযোগ তার ছিল না। চুক্তি সম্পন্ন হওয়ার আগে বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে বিভিন্ন পক্ষ থেকে একই ধরনের ব্যাখ্যা পাওয়া গেছে বলেও জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলের অবস্থান সম্পর্কে এনসিপির মুখপাত্র জানান, এটি তাদের কাছে ‘নন-নেগোশিয়েবল’ এবং তারা সংসদের ভেতরে ও বাইরে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যা মার্কিন প্রতিনিধিদেরও জানানো হয়েছে। মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন করলেও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় তারা কোনো পক্ষ নিতে চায় না এবং এটি বাস্তবায়নের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোরই নেওয়া উচিত বলে জানিয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাণিজ্য চুক্তি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে সরকারের পাশাপাশি মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও বিষয়টি আরও স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর