Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গভবন ছেড়েছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৫:৩৩

বঙ্গভবন ছেড়েছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘বঙ্গভবন’ ছেড়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে যাত্রা করেন।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন তিনি।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন।

পরবর্তীকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।