দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ৩৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭২ টাকা।
একইসঙ্গে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।