Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ০৯:৩৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৯:৪০

ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার (২৮ ও ২৯ জুলাই) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ জুলাই) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় এবং আগামীকাল বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর