Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১২:০৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:৪০

ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি এএমএম নাসির উদ্দিনের বৈঠক।

‎ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি এএমএম নাসির উদ্দিনের বৈঠক শুরু হয়েছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এসময় তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন।

‎এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এ সাক্ষাতে আলোচনা হবে।

‎উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন। আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কায়সার কামাল।

‎রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।

‎ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময় বিবেচনা করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা নেবে ইসি।

‎সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এরপর সার্বিক বিষয় নির্বাচন কমিশন সভায় পর্যালোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

‎নির্বাচন কমিশন এবার ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী তফসিল ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। সিইসি থাকেন রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’। স্পিকার ও সিইসির বৈঠকের পর তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ এএ