Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৬:৩৭ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৯:০১

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল

ঢাকা: অতীতে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেশের শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তবে এই সমস্যা সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে টেক্সটাইল খাতের নানা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব তথ্য জানান।

বৈঠকের আলোচনা ও সরকারের ভূমিকা তুলে ধরে বিটিএমএ সভাপতি বলেন, ‘টেক্সটাইল খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকারের আন্তরিকতায় দেশের ব্যবসায়ীরা উদ্যোক্তা হিসেবে উৎসাহিত বোধ করছেন।’

বিজ্ঞাপন

তিনি জানান, দেশের পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহায়তা ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা সঠিকভাবে চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

বিদ্যমান সংকট সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শওকত আজিজ রাসেল বলেন, ‘সার্বিক সমস্যা সমাধানে ব্যবসায়ীরা যথেষ্ট আশাবাদী।’

তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী নিজে আন্তরিকতার সাথে বর্তমান পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করেছেন। গত ১৭ বছরে এই ধরনের সময়োপযোগী উদ্যোগ নেওয়া হলে আজ শিল্পখাতে এই ধরনের সংকট তৈরি হতো না বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর