Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর উত্তরখানে এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৭:০৫ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৮:২৭

ঢাকা: রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের উপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৮ এর ওয়ার্ড ৪৬ উত্তর খান রাজাবাড়ি এসটিএস এলাকাবাসীর সঙ্গে পরিচ্ছন্ন কর্মীদের সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ উপকমিশনারসহ এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত রয়েছেন। সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ চলছে। তারা প্রশাসক এবং এমপির উপরও হামলা করেছে।

বিজ্ঞাপন

এদিকে,কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিএনসিসির এই কর্মকর্তা।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর