Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১২:২৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৩:৪৭

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সৌদি উপপরাষ্ট্র মন্ত্রী। আজ রাতেই তিনি ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানানপ্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর